• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • বগুড়ায় ট্রাকচাকায় যুবক নিহত 

     adminm 
    17th Aug 2026 9:42 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:   জেলার শেরপুরে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. রাজু আহম্মেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

    গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

    মৃত রাজু আহম্মেদ উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের স্বপন প্রামাণিকের বড় ছেলে। তিনি নাবিল হাইওয়ে হোটেলের হান্ডি বিভাগে কাজ করতেন।

    প্রত্যক্ষদর্শী পারভেজ আহম্মেদ বলেন, রাজু মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দেয়। পরে পেছন থেকে আসা কয়েকটি যানবাহন তার ওপর দিয়ে চলে যায়।

    পরে নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত তার ছোট ভাই হৃদয় আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে রাজুর মরদেহ শনাক্ত করেন।

    শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ বাসসকে বলেন, নিহত রাজু আহম্মেদের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর