• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • দৌলতদিয়া ফেরিঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেফতার 

     adminm 
    24th Aug 2026 8:42 am  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি (ক্রাইম) সুমন শাহ্ : মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দঘাটের দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ মাদক চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

    র‌্যাব সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

    তল্লাশিকালে ২ লাখ ৯৭ হাজার টাকা বাজারমূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ৫ লাখ ৬১ হাজার টাকা বাজারমূল্যের ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫৮ হাজার টাকা।

    এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মিলন হোসেন খান (৩৮), পিতা—মৃত আবুল হোসেন, সাং—বেগমপুর; মোঃ তরিকুল আহমেদ তারেক (৩৮), পিতা—মৃত হায়দার আলী, সাং—একতারপুর; মোঃ শফিকুল ইসলাম (৪৮), পিতা—মৃত আব্দুল মোতালেব, সাং—ভগবতী তলা, সর্ব থানা—মহেশপুর, জেলা—ঝিনাইদহ এবং মোঃ জুবায়ের হোসেন জুয়েল (৩৫), পিতা—মৃত দেলোয়ার হোসেন খান, থানা—আমতলী, জেলা—বরগুনা।

    অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

    র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপ, ফেয়ারডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

    র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং মোঃ তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

    উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    র‌্যাব-১০ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও র‌্যাবের অভিযান আরও জোরদার করা হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর