• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • ফেনী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ 

     adminm 
    05th Sep 2026 10:57 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:    ফেনী সীমান্তে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আজ শনিবার সকালে জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

    বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, চশমা, থ্রি-পিস, ওষুধ ও কাঠসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।

    এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বাসসকে বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।’

    তিনি আরও বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর