• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • মেহেরপুরে মাদক বিক্রির টাকাসহ পিতা-পুত্র গ্রেপ্তার 

     adminm 
    15th Sep 2026 10:54 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:  মেহেরপুর পৌর শহরের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, গাঁজার বীজ, ভাং পাতা, পাঁচ রাউন্ড গুলি ও মাদক বিক্রির নগদ ৯ লাখ ৫ হাজার ৭শ’ টাকাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স।

    আজ মঙ্গলবার ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হল- শহরের তাঁতীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৪৮) ও তার ছেলে মো. আমানুল্লাহ (২৬)।

    জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ বাসস’কে জানান, তাঁতীপাড়া এলাকায় পিতা-পুত্র মাদক নিয়ে অবস্থান করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭৩ পিস ইয়াবা, ১ কেজি ৮১৩ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৬৪ গ্রাম ভাং পাতা ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ৯ লাখ ৫ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয়েছে।

    অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান খান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
    গ্রেপ্তার পিতা ও পুত্রকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর