• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • কাউন্সিলর পদে ফাহিমা খন্দকারের দোয়া ও সমর্থন কামনা 

     adminm 
    06th Nov 2026 1:30 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোছাঃ ফাহিমা খন্দকার এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

    নারীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়নে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি তাঁর নির্বাচনী প্রচারণার ব্যানারে নারীর অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তিনি এলাকার মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

    ফাহিমা খন্দকারের প্রত্যাশা, এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন পেলে তাঁদের আশা-আকাঙ্ক্ষা এবং বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পাবেন। বিশেষ করে নারী ও শিশুদের কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

    এলাকার সর্বস্তরের মানুষের প্রতি দোয়া, ভালোবাসা ও সহযোগিতার আহ্বান জানিয়ে ফাহিমা খন্দকার তাঁর নির্বাচনী কার্যক্রম পরিচালনার আগ্রহের কথা জানিয়েছেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর