• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • ফেনীতে ৭১৫ ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিলসহ আটক ৩ 

     adminm 
    09th Nov 2026 11:42 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:   ফেনীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭১৫ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    গতকাল রোববার বিকেল ও রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সকালে আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    আটকরা হলেন—দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে শাজেদুল আজাদ ওরফে দিদার (৪৯), একই ইউনিয়নের আবুল কালাম মাস্টারের ছেলে আসাদুজ্জামান আজাদ (৪৮) এবং ধর্মপুর ইউনিয়নের অহিদুর রহমানের ছেলে আব্দুর রহমান ওরফে রাকিব (২৬)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের শাহীন একাডেমি রোডের ফয়েজ পাটোয়ারী সড়কের সাইদ ম্যানশনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। এ সময় ৭১৫ পিস ইয়াবা উদ্ধারসহ শাজেদুল আজাদকে আটক করা হয়।

    একই দিন গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঠানবাড়ী সড়কের বিসমিল্লাহ টাওয়ারের ষষ্ঠ তলায় আব্দুর রহমান রাকিবের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং আব্দুর রহমান রাকিবকে আটক করা হয়।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বাসসকে জানান, আটকরা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতেন এবং নিজেরাও সেবন করতেন। তাদের আটকের জন্য দীর্ঘদিন ধরে গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল।

    তিনি মাদক নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর