• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • নেত্রকোণায় ২৫ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা 

     adminm 
    02nd Jun 2026 1:22 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:    জেলার বারহাট্টা উপজেলার আসমা বাজারে সরকারি চাল ক্রয় ও মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ব্যবসায়ীর গুদাম থেকে ২৫ বস্তা চাল জব্দ করে সরকারি কোষাগারে জমা করা হয়।

    গতকাল সোমবার বিকেল ৫টার দিকে আসমা বাজারে এই অভিযান পরিচালনা করেন বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসমা বাজারের ব্যবসায়ী কাশেম দীর্ঘদিন ধরে অবৈধভাবে খাদ্য অধিদপ্তরের সরকারি চাল ক্রয় এবং চালের বস্তা পরিবর্তন করে নতুন করে প্যাকেটজাত করে নিজের গুদামে মজুত করে বেশি দামে বাজারে বিক্রি করতেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে আসমা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

    অভিযানকালে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে ১টি মামলা ও ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। একইঙ্গে অবৈধভাবে মজুতকৃত ২৫ বস্তা চাল জব্দ করা হয়।

    এ বিষয়ে বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম জানান, জনস্বার্থে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যদ্রব্য নিয়ে কেউ কোনো প্রকার অনিয়ম বা মজুতদারির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর