• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • ভোলায় পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু 

     adminm 
    16th Jun 2026 10:27 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:   জেলায় তিন দিনব্যাপী সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

    প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

    কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

    জেলা প্রশাসক সাংবাদিকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

    জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড.নজরুল হক অনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।

    এ কর্মশালায় জেলার ৪০ জন সাংবাদিক অংশ নিয়েছেন। এতে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই, ফ্যাক্ট চেকিং ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

    প্রশিক্ষণের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    কর্মশালার প্রথম দিনে স্টোরিবোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ সাহাবউদ্দিন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর