• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার 

     adminm 
    03rd Aug 2026 12:25 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:   জেলার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে ৬হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ হেলাল উদ্দীন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব )-১২।

    গতকাল রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বাসস’কে নিশ্চিত করেন, র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক।

    গ্রেপ্তার হেলাল উদ্দীন কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মাটমালিয়াট এলাকার আব্দুল ছাত্তারের ছেলে।

    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে র‌্যাব-১২ এর কমান্ডারের নেতৃত্বে একটি দল কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ময়ানমোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক থেকে হেলাল উদ্দীনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেক ৬হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৫হাজার ৪৮০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

    র‌্যাব আরও জানায়, এ ঘটনায় উদ্ধার আলামতসহ কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর