• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • লালমনিরহাটে মাদকসহ মোটরসাইকেল জব্দ বিজিবি’র 

     adminm 
    06th Aug 2026 10:15 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি: জেলার সীমান্তে আজ পৃথক দু’টি অভিযানে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৬ কেজি গাঁজা এবং ১টি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনচৌকি ও গোড়কমন্ডল বিওপির টহলদল পৃথক দু’টি বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদক ও মোটরসাইকেল জব্দ করে।

    বিজিবি জানায়, হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল সীমান্ত এলাকায় অভিযান চালালে চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ফেলে ভারতে পালিয়ে যায়। এছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় আরেক অভিযানে ১টি মোটরসাইকেলের তেলের ট্যাংক ও সিটের ভেতরে বিশেষ লুকিয়ে রাখা ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ আলামতের মোট সরকারি সিজার মূল্য ৩ লাখ ১৩ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্তে তথ্য সংগ্রহ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

    লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বাসস’কে বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর