• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার 

     adminm 
    18th Aug 2026 12:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:   খুলনায় পুলিশের বিশেষ অভিযানে শুটার মো. আল আমিন হাওলাদার ভেলুকে (৩২) আজ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা থানা পুলিশ নগরীর সদর থানাধীন বড় মির্জাপুর ইউসুফ রোডস্থ আমেনা মঞ্জিল নামক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দেশীয় ১টি পাইপ গান ও ২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সে সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

    কেএমপি’র মিডিয়াসেলের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে খুলনা সদর থানাধীন বড় মির্জাপুর ইউসুফ সড়কস্থ আমেনা মঞ্জিল এর নীচ তলায় পশ্চিম পাশের রুমের সান সেটের উপরে ১টি পাইপ গান ও ২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজসহ গ্রেনেড বাবু গ্রুপের শুটার মো. আল আমিন হাওলাদার ভেলুকে গ্রেপ্তার করা হয়। সে নগরীর বানিয়াখামারের বিকে মেইন রোডস্থ আকব্বার হাওলাদারের পুত্র। সে ঢাকার শাহাবাগ থানার চাঞ্চল্যকর শহীদ মিনারের সামনের জোড়া খুনের ১৬৪ ধারার জবানবন্দির পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে লবণচরা ও খুলনা সদর থানায় একাধিক মামলা রয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বাসস’কে বলেন, গ্রেপ্তারকৃত আল আমিন ওরফে ভেলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর