• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার 

     adminm 
    22nd Aug 2026 10:56 am  |  অনলাইন সংস্করণ

    মোঃ ইমরান হোসেন:

    কুমিল্লায় ডিবির বিশেষ অভিযান, উদ্ধার ৬টি রেজিস্ট্রেশনবিহীন Yamaha মোটরসাইকেল

    কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৬টি মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

    ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছে। এরই পরিপ্রেক্ষিতে ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বুড়িচং থানাধীন ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে কৌশলগত অবস্থান নেয়।

    রাত আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে ৬টি মোটরসাইকেলে করে ৯ জন ব্যক্তি ওই এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৯ জনকে আটক করতে সক্ষম হন।

    পরবর্তীতে আটক ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করা হয়। তবে তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি।

    ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশ ও সহযোগিতার মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে আনার কথা স্বীকার করে। এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও তারা জানায়।

    গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেটের গোয়াইনঘাট থানার কচুয়ারপাড় গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কামিম আহম্মদ (২৮); কোতোয়ালি থানার ৩৬ নম্বর ওয়ার্ডের শাহী ঈদগা এলাকার মনির মিয়ার ছেলে আঃ করিম (৩০); সুনামগঞ্জ সদর থানার পুরাতন গদিগাঁও গ্রামের মো. শাহ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২); সিলেটের জালালাবাদ থানার নলকট গ্রামের তরিক মিয়ার ছেলে পাবেল আহম্মদ (২৬); একই থানার নীলগাঁও গ্রামের আঃ খালেকের ছেলে হোসাইন (২৩); সুনামগঞ্জের দিরাই থানার দিরাই চান্দপুর গ্রামের হেমেন্দ্র চন্দ্র দাসের ছেলে রিপন চন্দ্র দাস (২৯); সিলেট কোতোয়ালি থানার ১৬ নম্বর ওয়ার্ডের চারাদিঘীরপার এলাকার সালাউদ্দিনের ছেলে রাজু আহম্মদ (২৮); সুনামগঞ্জের ছাতক থানার তাতিকোনা গ্রামের সাহেদ আলীর ছেলে আবিদুল ইসলাম (২৮); এবং সিলেটের গোয়াইনঘাট থানার সালুটিঘর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাওছার হোসেন (২৬)।

    অভিযানে উদ্ধার করা মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে—রেজিস্ট্রেশন নম্বরবিহীন নীল-সাদা রঙের একটি Yamaha R15, কালো রঙের একটি Yamaha MT15, সাদা রঙের একটি Yamaha R15, কালো রঙের একটি Yamaha MT15, কালো রঙের একটি Yamaha R15 এবং নীল রঙের একটি Yamaha R15।

    ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর