• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ 

     adminm 
    29th Aug 2026 1:05 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:  জেলায় আজ নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

    আজ শনিবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

    বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এর টহল দল নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায়। পরে এসব স্থান থেকে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য সাড়ে ১০ লাখ টাকা।

    বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর