• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত নিরসনের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের 

     adminm 
    02nd Sep 2026 11:35 am  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক:   মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার দ্রুত নিরসনের ব্যাপারে বাংলাদেশের দৃঢ় আশাবাদের কথা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেইসঙ্গে, তিনি মানুষের কল্যাণে বিশ্বে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

    বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ইরানি রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

    এ সময় মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত সময়ের মধ্যে প্রশমিত হবে বলে বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এ অঞ্চলের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৈঠকে উভয় পক্ষের জন্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের একটি সুযোগও তৈরি হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর