• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ 

     adminm 
    02nd Sep 2026 12:33 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:   রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

    আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য মামলায় ১৯ জন রয়েছে। গ্রেপ্তারদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন