• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • ভোলায় ১৬ লাখ টাকার গাঁজাসহ দুই ব্যক্তি আটক 

     adminm 
    14th Sep 2026 11:39 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:    জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

    এরা হলেন, নোয়াখালীর মাইজদি উপজেলার মির্জা নগর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরনবী’র ছেলে মো. নুর ইসলাম (৩১) ও একই এলাকার বাসিন্দা মো. আব্দুল কুদ্দুুসের ছেলে মো. রাসেল (১৯)।

    ‎আজ সোমবার দুপুর সোয়া ২ টায় গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার বিকাল ৫ টায় ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার ৬ নং বাঘার হাওলা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

    জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর