adminm
21st Sep 2026 4:25 pm | অনলাইন সংস্করণ
রোবটের জয়
শাহাদাৎ হোসেন ভূঁইয়া
পাশ্চাত্য গিলে খায় গণিতের যান্ত্রিক রাক্ষস,
সোনার হরিণ সম মরীচিকা-আরোগ্য-নিবাস।
লোভী বক বিঁধে ব্যাঘ্রের অহংকারী গলে,
ভস্মের মানব কাঁদে অমরতা-মায়ার ছলে।
যন্ত্রের অরণ্যে মন প্রতিনিয়ত হারায় চতুরঙ্গ,
স্ক্রিনের খাঁচায় বন্দি আদিম মানবের অঙ্গ।
আপন চাবুকে ক্ষত মানুষের কায়া,
প্রযুক্তির মহালগ্নে কৃষ্ণগ্রাস ছায়া।
মেধা শুষে নেয় সিলিকন-শোষকের কর,
রোবটের পদতলে মানব চাতক কাতর।
স্তব্ধ ঘরে ঘরে হারায় প্রকৃতির গান,
যন্ত্রের যাতাকলে পিষ্ট কোটি প্রাণ।
ডিপফেক অলীক মায়ায় ঘটায় রক্তপাত,
আঁধারে বিপন্ন চিল আর্ত-চিৎকার আঘাত।
বাস্তবতা মৃত ছায়ার ছলনায়,
রাজনীতি মত্ত দেখ মরণ খেলনায়।
আবেগের চোরাবালি, উল্টো মহাকালের পট,
মানবতা নির্বাসিত যন্ত্রিকতার তট।
কল্পিত শোণিতধারা ধাতব রোবটের জয়,
গুজবের মরীচিকায় বিশ্বের মহাক্ষয়।

