• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • ফাইনালের আশা বাঁচাতে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের 

     adminm 
    24th Oct 2026 11:04 am  |  অনলাইন সংস্করণ

    খেলাধুলা ডেস্ক:   ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বে দুই ম্যাচের দু’টিতেই জিতে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পাকিস্তান। আগামীকাল লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে তাদের। ফাইনাল নিশ্চিত করতে হ্যাটট্রিক জয়ের লক্ষ্য পাকিস্তানের।

    অন্যদিকে এ ম্যাচ হারলে ফাইনালে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে যাবে ইংল্যান্ডের। এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে একটিও জিততে পারেনি ইংলিশরা। টুর্নামেন্টের অন্য দল শ্রীলংকা ২ ম্যাচ খেলে ১টিতে জিতে ২ পয়েন্ট নিয়ে ফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে আছে।

    আগামীকাল লাহোরে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

    রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিপক্ষে ৩৭ রানে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে স্বাগতিক পাকিস্তান।

    সালমান আগার ১০৭ রানের সুবাদে ৩০৫ রানের সংগ্রহ পায় তারা। এরপর বোলারদের দারুণ নৈপুন্যে শ্রীলংকাকে ২৬৮ রানে গুটিয়ে জয় তুলে নেয় পাকিস্তান।

    পরের ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে ৩শর বেশি রান করে পাকিস্তান। দুই মিডল অর্ডার ব্যাটার হাসান নাওয়াজের ৭৯ ও আরাফাত মিনহাসের ৫৯ রানে ৯ উইকেট ৩০২ রান করে তারা। পরবর্তীতে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আরাফাত মিনহাসের ঘূর্ণিতে ২১৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৮৭ রানের জয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে পাকিস্তান।

    ৪০ রানে ৬ উইকেট নেন মিনহাস।

    পাকিস্তানের কাছে হারের পর শ্রীলংকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ইংল্যান্ড। লংকানদের বিপক্ষে প্রথমে ব্যাট করে অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর্ড ডাবল-সেঞ্চুরির ইনিংসে ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়ে ব্রুক।

    ১১৪ বলে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন ব্রুক। শেষ পর্যন্ত ২১টি চার ও ১০টি ছক্কায় ১১৬ বলে ২০২ রান করেন ব্রুক।

    তবে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৪২৯ রানের লক্ষ্য ১ বল বাকী রেখে স্পর্শ করে  শ্রীলংকা। পাবান রত্নানায়েকে ১০৬ বলে ১৩০, আভিস্কা ফার্নান্দো ও দাসুন শানাকা ৯৭ রান করে করেন।

    টানা দুই ম্যাচ হেরে হতাশ ইংল্যান্ড অধিনায়ক ব্রুক। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চান তিনি, ‘ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। আশা করছি এ ম্যাচ দিয়ে আমরা জয়ের ধারায় ফিরবো। দলের সবাই জয়ের জন্য ক্ষুধার্ত।’

    হ্যাটট্রিক জয়ে চোখ রেখে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ৫৯ রান ও ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া মিনহাস বলেন, ‘দলের সবাই দারুণ ছন্দে আছি।

    প্রথম দুই ম্যাচে দল হিসেবে সেরা পারফরমেন্স করেছে সতীর্থরা। পারফরমেন্সের ধারা অব্যাহত রেখে তৃতীয় জয়ের স্বাদ নিতে চাই আমরা।’

    পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নাওয়াজ, গাজী ঘোরি, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেইগ (উইকেটরক্ষক), সালমান আগা, সাইম আইয়ুব, শাদাব খান, সুফিয়ান মুকিম।

    ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জর্ডান কক্স, বেন ডাকেট, জো রুট, জেমস কোলস, স্যাম কারান, লিয়াম ডওসন, উইল জ্যাকস, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, সনি বেকার, ম্যাসন ক্রেন, হেনরি ক্রোকম্ব, আদিল রশিদ, জশ টাং।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর