• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • গাজীপুরে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

     adminm 
    07th Nov 2026 11:42 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:   বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

    শনিবার গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মামুনুর রশিদ, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার, গাজীপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জবিউল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

    আলোচনা সভায় বক্তারা সিপাহি-জনতার বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

    আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর