• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • হরমুজ প্রণালীতে হামলায় আগুন লাগা জাহাজ থেকে সরেছে নাবিকরা 

     adminm 
    20th Jul 2026 10:07 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক:    হরমুজ প্রণালীতে হামলার শিকার হয়ে আগুন ধরে যাওয়া একটি জাহাজ থেকে নাবিকরা নিরাপদে সরে যেতে সক্ষম হয়েছেন। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সোমবার এ তথ্য জানিয়েছে।

    সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘জাহাজটি একটি অজ্ঞাত ধরনের বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর নাবিকরা নিরাপদে জাহাজ ছেড়ে দেন এবং একটি টাগবোট তাদের উদ্ধার করে। জাহাজটিতে এখনো আগুন জ্বলছে এবং এটি নিয়ন্ত্রণহীনভাবে ভেসে যাচ্ছে।’
    তবে এ ঘটনায় পরিবেশের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    এর আগে ইউকেএমটিও জানিয়েছিল, ওমানের কুমজার এলাকার উত্তর-পশ্চিমে প্রায় আট নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে আগুন লেগেছে।

    এদিকে ইরানের  রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো চলাচল বন্ধ হয়ে যায়।

    যুদ্ধ চলাকালে ইরান হরমুজ প্রণালীর নৌপথ বন্ধ করে দেয়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করত।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের অংশ হিসেবে ইরানকে ওমানের সঙ্গে কাজ করে এই জলপথের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

    তবে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি আগের মতো থাকবে না।

    গত কয়েক সপ্তাহে ইরান ওমানের উপকূলঘেঁষা একটি নৌপথ ব্যবহারকারী কয়েকটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এর মাধ্যমে দেশটি জাহাজগুলোকে নিজেদের জলসীমা দিয়ে চলাচল করতে এবং নিরাপদ যাতায়াতের জন্য অর্থ দিতে চাপ সৃষ্টি করছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর