• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • জেরুজালেমের আকাশে একাধিক বিস্ফোরণ, ফের ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরাইলের 

     adminm 
    08th Jun 2026 11:40 am  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক:   ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরাইল। এএফপি’র সাংবাদিকরা জেরুজালেমের আকাশে সোমবার অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

    ইসরাইলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানায়, তারা ‘ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে’ এবং এ হুমকি মোকাবিলায় কাজ করছে।

    জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    জেরুজালেমে অবস্থানরত এএফপি’র এক সাংবাদিক অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা প্রত্যক্ষ করেছেন। একই সময় শহরটির বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে দেখা যায়।

    ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    রোববার সন্ধ্যা থেকে ইরান একাধিক দফায় ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে দুই দেশের মধ্যে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতি নতুন করে চাপে পড়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর