• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • জিসানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এইচপি 

     adminm 
    10th Aug 2026 12:21 pm  |  অনলাইন সংস্করণ

    খেলাধুলা ডেস্ক:   ওপেনার জিসান আহমেদের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দল।

    আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ এইচপি ৭ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৮৯ রানে জিতেছিল স্বাগতিকরা।

    মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় মালয়েশিয়া। ৫ বলে খেলেও রানের খাতা না খুলে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হন মালয়েশিয়ার ওপেনার সাইফ উল্লাহ। অন্যপ্রান্তে ২০ বলে ১৮ রান করে এইচপির বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানের শিকার হন আসলাম খান।

    ১৯ রানে ২ উইকেট পতনের পর ৫৮ রানের জুটি গড়েন মালয়েশিয়ার অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল। দু’জনের ধীর গতির ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায়নি সফরকারীরা। ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রানের মামুলি সংগ্রহ পায় মালয়েশিয়া।

    ২ চারে ৩৩ বলে ৩০ রানে থামেন আকিল। ৫২ বলে ৪০ রানের ইনিংস খেলেন আজিজ। এই দু’জনকে শিকার করেন এইচপির পেসার আবু হায়দার রনি। এছাড়া রুবেল ও রাকিবুল ১টি করে উইকেট শিকার করেন।

    ১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মারমুখী মেজাজে শুরু করেছিলেন জিসান ও জাওয়াদ আবরার। দ্বিতীয় ওভারে দু’টি করে চার-ছক্কায় ৮ বলে ২৩ রান তুলে থামেন জাওয়াদ। তিন নম্বরে নেমে ৩ বলে ৪ রানে আউট হন আরিফুল ইসলাম।

    দ্রুত ২ উইকেট পতনের পর সাব্বির রহমানকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন জিসান। ৮ বলে ১২ রান করে সাব্বির থামলেও শামীম পাটোয়ারিকে নিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন জিসান। মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন জিসান। ২ চার ও ৭ ছক্কায় ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যপ্রান্তে ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন শামীম।

    মালয়েশিয়ার হয়ে আরিফ দু’টি ও প্রশান্ত ১টি উইকেট নেন।

    টি-টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ও মালয়েশিয়া। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর