adminm
11th Aug 2026 12:10 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শতাধিক মানুষের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র সোমবার দেশটির জন্য ১ কোটি ৫৫ লাখ ডলারের জরুরি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘আমরা কলম্বিয়ার জনগণের সঙ্গে প্রার্থনায় একাত্ম এবং প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলাকে সহায়তা দিতে প্রস্তুত।’
ওয়াশিংটনের সমর্থনপুষ্ট এই নেতার কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার তিন দিন পর যুক্তরাষ্ট্র এ সহায়তার ঘোষণা দিয়েছে।
Array
