• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

     adminm 
    15th Aug 2026 1:28 pm  |  অনলাইন সংস্করণ

    জেলার সিদ্ধিরগঞ্জে আজ রাস্তা পারাপারের সময়ে মোটর সাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

    আজ শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আজিজুল হক জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি তালতলা এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে। তিনি সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসা থেকে বের হয়ে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি তালতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আজিজুল হককে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০-শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আজিজুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর