• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ 

     adminm 
    13th Sep 2026 12:26 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:   জেলার নাজিরপুর উপজেলায় আজ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ রোববার নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই।

    উপজেলা নির্বাহী কর্মকর্তার সাজিয়া শাহনাজ তমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

    এ সময় প্রধান অতিথি সুলতানা জেসমিন জুই বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সুশৃঙ্খল এবং আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়ার মাধ্যমে তরুণদের মেধা ও প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।

    নাজিরপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর