• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’টি হাই ফ্লো ক্যানোলা উপহার 

     admin jk 
    04th Aug 2021 1:36 am  |  অনলাইন সংস্করণ

    অক্সিজেন সুবিধার অভাবে দিশেহারা হয়ে পড়ছিলেন বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী এবং চিকিৎসকরা। এ অবস্থায় দু’টি হাই ফ্লো নজেল ক্যানোলা এবং ১ হাজার পিস কেএন নাইনটি ফাইভ মাস্ক নিয়ে পাশে দাঁড়িয়েছেন স্বপ্ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হাসান লিটন।

    রোববার দুপুরে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের এমপি আফজাল হোসেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এসব জিনিস হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জালাল উদ্দীন, স্বপ্ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. ইব্রাহিম খান, ম্যানেজার প্রিয়ম রায়সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর