• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • কুমিল্লায় গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ গ্যাসের এমডি’র সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় 

     adminm 
    09th Jun 2026 6:28 pm  |  অনলাইন সংস্করণ

    ​কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মহানগর ও সদর উপজেলার চলমান তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপি নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী এলাকাবাসী।

    ​মতবিনিময়কালে নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে জনসাধারণের চরম দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বাখরাবাদ গ্যাসের এমডি সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

    ​সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।
    ​এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালউর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিন রিয়াজসহ ১৬ নং ওয়ার্ডের বাসী এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর