• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণায় কমেছে তেলের দাম 

     adminm 
    15th Jun 2026 1:21 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনীতি ডেস্ক:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় খোলার চুক্তির ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি কমে গেছে।

    টোকিওতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেল প্রতি ৪.৩৯ শতাংশ কমে ৮১.১৫ ডলারে নেমে আসে|।

    যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মধ্যস্থতায় লেবাননসহ সব ফ্রন্টে ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে’ সামরিক অভিযান বন্ধের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর এই পতন দেখা যায়।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’

    তিনি আরও ঘোষণা দেন, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।

    ট্রাম্প বলেন, ‘আমি হরমুজ প্রণালী টোলমুক্তভাবে খুলে দেওয়ার অনুমোদন দিচ্ছি এবং ইরান বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।’

    তিনি বলেন, ‘বৈশ্বিক জাহাজগুলো চলতে শুরু করুক। তেলের প্রবাহ শুরু হোক।’

    এর কিছুক্ষণ পর ইরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নতুন চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের ‘তাৎক্ষণিক অবসান’ ঘটেছে।

    তবে এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনিস বলেন, এটি এখনো একটি ‘প্রাথমিক পর্যায়ের চুক্তি’, চূড়ান্ত  শান্তিচুক্তি নয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর