• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ 

     adminm 
    17th Jun 2026 10:29 am  |  অনলাইন সংস্করণ

    খেলাধুলা ডেস্ক:    তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ১৩২ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় টাইগাররা।

    চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ১৭ বলে ২৬  রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দেন টাইগার দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান।

    তবে তৃতীয় ওভারের পঞ্চম বলে আউট হন তানজিদ। ১টি চারে ৯ বলে ১০ রান করেন তিনি।

    দলীয় ২৬ রানে তানজিদ ফেরার পর বেশিক্ষন টিকতে পারেননি সাইফও। ৩টি চারে ১৪ বলে ২০ রান করেন সাইফ।

    এরপর মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংসে খেলতে ব্যর্থ হন। সৌম্য সরকার ১৭, অধিনায়ক তাওহিদ হৃদয় ৮, পারভেজ হোসেন ইমন ও আব্দুল গাফফার সাকলাইন ১০ রান করে করেন।

    পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটাররাও ব্যর্থ হলে ১০৮ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। শেষ উইকেটে মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান ১২ বলে ২৩ রানের জুটির সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ। ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় টাইগাররা।

    ৪টি চারে ২২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন মাহেদি। ৭ রান করেন মুস্তাফিজ।

    অস্ট্রেলিয়ার এডাম জাম্পা ও জোয়েল ডেভিস ৩টি করে উইকেট নেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর