• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও 

     adminm 
    22nd Jul 2026 3:46 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক:  মে মাসের মাঝামাঝি ঘোষণা করা ইবোলা প্রাদুর্ভাবে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) ও উগান্ডায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার প্রকাশিত এক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে।

    ডব্লিউএইচওর প্রকাশিত সারণি অনুযায়ী, দুই দেশের সরকারি তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে প্রায় ২ হাজার ৫০০ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

    জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    ডব্লিউএইচও জানায়, এর মধ্যে ডিআর কঙ্গোতে ৯৯৯ জন ও উগান্ডায় দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর