• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা 

     adminm 
    11th Aug 2026 12:27 pm  |  অনলাইন সংস্করণ

    খেলাধুলা ডেস্ক:   অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির আয়োজনে আসন্ন টুর্নামেন্টে তৃতীয়বারের মত অংশ নেবে বাংলাদেশ।

    সদ্য ঘরের মাঠে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ এইচপি। ঐ দল থেকে বাদ পড়েছেন জাওয়াদ আবরার। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন হাবিবুর রহমান সোহান।

    মালয়েশিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশ এইচপিকে নেতৃত্ব দিয়েছেন এসএম মেহেরব হাসান। তবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ইরফান শুক্কুর। দলে রাখা হয়েছে বিভিন্ন সময় জাতীয় দলের হয়ে খেলা সাব্বির রহমান, শামীম হোসেন, রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইনকে।

    তরুণ ক্রিকেটারদের মধ্যে দলে জায়গা পেয়েছেন জিসান আলম, রোহানাত দৌলা বর্ষণ, সামিউন বাসির রাতুল, মৃত্যুঞ্জয় চৌধুরি।

    আগামী ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ এইচপি দল। ২৩ আগস্ট অস্ট্রেলিয়ার হোবার্ট হ্যারিকেনস একাডেমির মুখোমুখি হবে তারা।

    ২৪ আগস্ট নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে, ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এবং ২৮ আগস্ট নর্দান টেরিটরি স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ এইচপি দল।

    পয়েন্ট টেবিলের সেরা চার দল সেমিফাইনাল খেলবে। এরপর হবে ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল হবে ৩০ আগস্ট। এবারের টুর্নামেন্টের সবগুলো ম্যাচই ডারউইনে অনুষ্ঠিত হবে।

    আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ এইচপি দল।

    বাংলাদেশ এইচপি দল : ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এসএম মেহেরব হাসান, সামিউন বাসির রাতুল, সাব্বির রহমান রোমান, রোহানাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর