• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ 

     adminm 
    12th Aug 2026 11:30 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:  কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল, ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট ও পাতার বিড়িসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।

    আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তেতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন ৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।

    বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ভারতীয় ও একটি মোটরসাইকেলসহ হাসেন (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।

    এরপর বুধবার মধ্যরাতে চিলমারী এলাকার রারপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৯ বোতল ভারতীয় মদ, ১ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৯৮০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৪৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার হয়। একই সময় বিজিবি’র অন্য একটি দল শেওড়াতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ১ হাজার ১৩০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১ হাজার ১৬০টি ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

    অন্যদিকে ভোরে রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল নিজপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৫২০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ২৪০প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

    এসব জব্দ মালামালের আনুমানিক মূল্য ২৮ লাখ ২২ হাজার ৪৫০ টাকা।

    বিজিবি আরও জানায়, আটক লালন হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর