• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট 

     adminm 
    12th Aug 2026 11:38 am  |  অনলাইন সংস্করণ

    খেলাধুলা ডেস্ক:   আইভরি কোস্টের সেন্টার-ব্যাক উসমান দিয়োমান্দেকে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি থেকে চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর শর্ত রয়েছে।

    স্পোর্টিংয়ের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী দিয়োমান্দের জন্য প্রায় ৪ কোটি ইউরো (৪ কোটি ৬১ লাখ ৬০ হাজার ডলার) দিয়েছে ফরেস্ট।

    ড্যানিশ ক্লাব মিটিল্যান্ডের একাডেমি থেকে উঠে আসা দিয়োমান্দে ২০২৩ সালে স্পোর্টিংয়ে যোগ দেন এবং দ্রুতই ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন।

    দিয়োমান্দে বলেন, “এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এটি একটি ঐতিহাসিক ক্লাব এবং এমন একটি ক্লাবে যোগ দেওয়াটা আমাকে অনুপ্রাণিত করছে।

    “আমি বিশ্বাস করি, এই মৌসুমে আমরা খুব ভালো কিছু অর্জন করতে পারব। খেলোয়াড় ও প্রধান কোচের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

    লিসবনের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩২ ম্যাচ খেলেছেন দিয়োমান্দে। তার সময়ে স্পোর্টিং টানা দুই মৌসুমে, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ প্রিমিয়েরা লিগের শিরোপা জেতে। ২০২৪-২৫ মৌসুমে তারা পর্তুগিজ কাপও জেতে।

    এবারের বিশ্বকাপে আইভরি কোস্ট দলেও ছিলেন দিয়োমান্দে। তবে শেষ ৩২-এর ম্যাচে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় তারা।

    ক্লাবটির প্রধান ফুটবল কর্মকর্তা জর্জ সিরিয়ানোস এক বিবৃতিতে বলেন, “উসমান একজন শক্তিশালী ও গুরুত্বপূর্র্ণ ডিফেন্ডার এবং সে এখানে জয়ের মানসিকতা নিয়ে এসেছে। সাফল্যের জন্য আমাদের যে উচ্চাকাঙ্খা, তারও একই লক্ষ্য রয়েছে। ফরেস্টের জার্সিতে সে কী প্রভাব ফেলতে পারে, তা দেখতে আমরা রোমাঞ্চিত।”

    গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৬তম হওয়ার পর নতুন মৌসুমের আগে দল পুনর্গঠনের লক্ষ্যে জুলাইয়ে অস্ট্রিয়ান কোচ অলিভার গ্লাসনারকে নিয়োগ দেয় নটিংহ্যাম ফরেস্ট।

    আগামী ২২ আগস্ট লিডস ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে ফরেস্ট।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর