• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • রাধে শ্যাম নিয়ে দেখা দিলেন বাহুবলী 

     admin jk 
    04th Aug 2021 7:57 am  |  অনলাইন সংস্করণ

    ‘বাহুবলী’খ্যাত দক্ষিণ ভারতের অভিনেতা প্রভাস। ২০১৬ সালে ‘বাহুবলী’ সিরিজের প্রথম ছবি মুক্তি পায়। এরপর ‘বাহুবলী-২’। এ ছবির ব্যাপক সাফল্য তাকে নিয়ে যায় বলিউডের দুয়ারে। দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরের ‘সাহো’র মতো বিগ বাজেটের ছবিতে। প্রশংসা কুড়ালেও বাহুবলীকে টেক্কা দিতে পারেনি এ ছবি।

    সেই বাহুবলী প্রভাস এখন ব্যস্ত রয়েছেন কেরিয়ারের ২০তম ছবি ‘রাধে শ্যাম’ নিয়ে। এটি পরিচালনার দায়িত্বে আছে রাধা কৃষ্ণা কুমার। সম্প্রতি এ ছবিতে নিজের গেটাপ সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন বাহুবলী স্বয়ং। তাতে নীল জিন্স শার্ট ও প্যান্টে প্রভাসকে দেখা গেছে ক্যাজুয়াল অবতারে। ভক্তদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে এ নিয়ে। অনেকেই বলছেন, বাহুবলী আবারও স্বরূপে আবির্ভূত হচ্ছেন।

    পোস্টারটি দেখে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে দক্ষিণী নায়িকা অনুশকা শেঠি টুইটারে লিখেছিলেন, ‘আমি ভীষণ খুশি পাপসু। রাধে শ্যাম-এর লুক আমার ভীষণই পছন্দ হয়েছে। এগিয়ে চলো। রাধা কৃষ্ণ, পূজা হেগড়েসহ গোটা টিমের জন্য শুভেচ্ছা রইল’। এ ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে পূজা হেগড়েকেও।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন