• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ 

     adminm 
    26th Aug 2026 10:02 am  |  অনলাইন সংস্করণ

    ব্যাটিং ব্যর্থতায় প্রথম আনঅফিসিয়াল চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।

    প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল করে ১২২ রান করে। জবাবে ৬ উইকেটে ৬৪৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ৫২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১১২ রানে গুটিয়ে তৃতীয় দিনেই ম্যাচ হারে বাংলাদেশ ‘এ’ দল।

    প্রিটোরিয়ায় প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ১৭০ এবং দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৬২২ রান করে দক্ষিণ আফ্রিকা ‘এ’।

    তৃতীয় দিন ৬ উইকেটে ৬৪৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’। এতে ৫২৫ রানে লিড নেয় প্রোটিয়ারা।

    দলের হয়ে অধিনায়ক মারকুইস অ্যাকারম্যান ২৪ চার ও ৭টি ছক্কায় ২৩৭ বলে ২৫৬ রান করেন। ১৫ চার ও ৫ ছক্কায় ২৬৩ বলে ২০০ রানে অপরাজিত থাকেন সিনেথেম্বা কোশিলে।

    আনামুল হক ৯৮ রানে ৩ উইকেট নেন।

    ৫২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার মোহাম্মদ নাইম। এছাড়া আনামুল অপরাজিত ১৯, অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ১৮ ও নাইম হাসান ১৩ রান করেন।

    দক্ষিণ আফ্রিকার তিন বোলার ৩টি করে উইকেট নেন।

    আগামী ৩০ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চারদিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ এবং দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর